বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম মুফতি গোলাম রহমান আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেমে দীন ও ফকিহ মুফতি গোলাম রহমান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। 

বুধবার (২৮ জানুয়ারি) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

মরহুমের একমাত্র ছেলে মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া আওয়ার ইসলামকে তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 

মাওলানা আব্দুল্লাহ ইয়াহইয়া জানান, তার বাবা বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তবে জটিল কোনো রোগ ছিল না। কয়েক দিন ধরে জ্বর ছিল। আজ সকাল ১০টার দিকে হঠাৎ করে অবস্থার অবনতি হলে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

মুফতি গোলাম রহমানের জানাজা আজ বুধবার রাত ৯টায় খুলনা নগরীর জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুমের আঙ্গিনায় অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে। 

মুফতি গোলাম রহমান সারাদেশে পরিচিত আলেমদের একজন। বিশেষ করে দক্ষিণবঙ্গে তার ব্যাপক পরিচিতি রয়েছে। তিনি দারুল উলুম খুলনার দীর্ঘদিনের প্রধান মুফতি ছিলেন। পরবর্তী সময়ে খুলনা নগরীতে জামিয়া ইসলামিয়া মারকাযুল উলুম প্রতিষ্ঠা করেন। তিনি এই মাদরাসার মুহতামিম এবং শাইখুল হাদিস ছিলেন। তবে জীবনের শেষ দিনগুলোতে তিনি ঢাকাতেই বেশির ভাগ সময় থাকতেন। 

মুফতি গোলাম রহমান এক ছেলে, চার মেয়ে, স্ত্রী এবং অগণিত আত্মীয়-স্বজন রেখে গেছে। এছাড়া তার হাজার হাজার ছাত্র দেশের নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মৃত্যুতে আলেম উলামা ও ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ