বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

 

দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম, বিশিষ্ট মুফাসসির আল্লামা জহুরুল হক (পুরুরা হুজুর) রহ. এর সহধর্মিনী এবং ফরিদপুরের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম পুরুরা মাদরাসার মুহতামিম রাজনীতিবিদ মাওলানা নিজাম উদ্দিনের মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (৫ মার্চ ) দুপুর আড়াইটার দিকে নিজ গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন তার পৌত্র মুয়াজ বিন নিজাম। 

তিনি বলেন, আমার দাদু দীর্ঘদিন যাবৎ বার্ধক্য জনিত রোগে আক্রান্ত থেকে আজ দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেন।

তার জানাজার নামাজ আগামীকাল শুক্রবার সকাল ৯ টায় আমাদের পুরুরা মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে। জানাযার পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

মরহুমার পরিবারের পক্ষথেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ