বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকাল, হেফাজতের আমীর ও মহাসচিবের শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর, হেফাজতে ইসলাম চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল ক্বওমিয়া বাংলাদেশের সভাপতি দেশের শীর্ষ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের নদভী আজ দুপুর দেড়টায় ইন্তেকাল করেছেন।

তাঁর ইন্তেকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।

আজ ৩০ মার্চ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তারা বলেন, “আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

শোকবার্তায় নেতৃবৃন্দ আরও বলেন, “তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের একনিষ্ঠ রাহবার। তাঁর ইলমী অবদান, ত্যাগ-তিতিক্ষা এবং দ্বীনি শিক্ষার প্রসারে নিরলস প্রচেষ্টা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর ইন্তেকালে দেশ একজন নিবেদিতপ্রাণ আলেম ও অভিভাবককে হারালো। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।”

তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, যেন তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে ভরপুর করে দেন এবং তাঁর সকল ভূলত্রুটি মাফ করে দেন।

এছাড়া শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা বলেন, মহান আল্লাহ যেন তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

উল্লেখ্য, মরহুমের জানাজার নামাজ আজ রাত ১১টায় জামিয়া ইসলামিয়া পটিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ