রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের

মাওলানা আবু তাহের নদভীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুহাদ্দিস ও শিক্ষাবিদ আল্লামা শাহ মুফতি আবু তাহের নদভীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিস গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। 

সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

এক যৌথ শোকবার্তায় সংগঠনের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, আল্লামা আবু তাহের নদভী (রহ.) ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ শিক্ষাবিদ ও দ্বীনের নিবেদিতপ্রাণ খাদেম। ১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর নিচিন্তাপুর গ্রামে জন্মগ্রহণকারী এ গুণী আলেম শৈশব থেকেই দ্বীনি শিক্ষায় বেড়ে ওঠেন।

নেতৃদ্বয় বলেন, তিনি দীর্ঘদিন আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় হাদিস ও আরবি সাহিত্যের শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর হিসেবে উম্মাহর খেদমতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

তারা আরও বলেন, তাঁর ইন্তেকালে দেশ একজন দূরদর্শী আলেম, প্রজ্ঞাবান শিক্ষানায়ক ও উম্মাহর দরদী অভিভাবককে হারালো, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।

নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে বলেন—আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও ছাত্র-শিষ্যদের সবর ও ধৈর্য ধারণের তাওফিক দান করুন।ৎ

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ