বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

কেরাণীগঞ্জের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা অদূরে কেরাণীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় শনিবার (৪ এপ্রিল) একটি টিনশেডের গ্যাস লাইটার তৈরির কারখানায় ঘটা অগ্নিকাণ্ডে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ইসলামী আন্দোলন বাংলাদেশ এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং উদ্বেগ প্রকাশ করছে।

এক বিবৃতিতে দলের পক্ষ থেকে বলা হয়েছে, কারণ খোঁজ নিলে দেখা যাবে, এই কারখানাটি যথাযথ অনুমোদন ও অগ্নিনির্বাপক ব্যবস্থা ছাড়াই হয়তো ব্যবসা করে যাচ্ছিলো। কারখারার কর্মপরিবেশ দেখার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ও কর্তাব্যক্তিরা তাদের দায়িত্ব পালন করে নাই। যারফলে এই ধরণের দুঃখজনক ঘটনার পুনরাবৃত্তি দেখতে হয় আমাদের।

বিবৃতিতে বলা হয়, আমরা নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি এবং এই অগ্নিকাণ্ডে যথাযথ তদন্ত করে দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে রাষ্ট্রের ভূমিকা আশা করছি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ