বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

নিখোঁজ মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজের একদিন পর সোমবার (৬ এপ্রিল) সকালে সৈকত (৭) নামের এক মাদরাসা ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় মাহমুদিয়া মাদরাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্টস কর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন ইব্রালাভ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, রোববার (৬ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

সোমবার (৭ এপ্রিল) সকালে উত্তর নরসিংপুরের বক্তাবলী সড়কে হাসেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত স্থানে শিশুটির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ