বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইরানে মার্কিন হামলায় নারী-শিশুসহ নিহত ১৮, আহত ১৪২ ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু শাপলা চত্বর হত্যাকাণ্ড: পলাতক হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে: প্রধানমন্ত্রী ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন মুফতি মুহাম্মাদুল্লাহ এ সপ্তাহে হারামাইনে জুমার খতিব যারা ‘গালির সংস্কৃতি কারও জন্যই নিরাপদ নয়’ মদিনার কিং ফাহদ প্রেসে ঘণ্টায় ছাপা হয় সাড়ে ৫ হাজার কুরআন শনিবার আফতাবনগর মাদরাসায় সিরাত মাহফিল, প্রধান অতিথি সালমান মানসুরপুরী মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, ট্রাম্পের হুঁশিয়ারি

সড়কে প্রাণ গেল নূরানী প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা কারী লোকমানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ-এর সিনিয়র প্রশিক্ষক ও পরিদর্শক মাওলানা কারী লোকমান মোটরবাইক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) টাঙ্গাইলে দায়িত্ব পালনকালে তিনি এই দুর্ঘটনার শিকার হন।

মাওলানা কারী লোকমানের বয়স হয়েছিল ৩৬ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে যান।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টায় হাটহাজারী চৌধুরীহাট এলাকার জাফর কমিশনারের নতুন বাড়ী প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমকে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীর মহাপরিচালক ও নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

রোববার (২৬ এপ্রিল) প্রদত্ত এক শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, মরহুম মাওলানা কারী লোকমান একজন তরুণ আলেমে-দ্বীন, ইলমে নববীর সেবক ও দীনের দাঈ ছিলেন। নূরানী মাদ্রাসা শিক্ষার খেদমত ও উন্নয়নে তিনি নিবেদিতপ্রাণ ছিলেন এবং বোর্ডের প্রশিক্ষণ ও পরিদর্শন কাজে সর্বদা তার গৌরবময় ভূমিকা ছিল।  তিনি একজন আলেম ও কারী ছিলেন। ইন্তিকালের আগ পর্যন্ত তিনি ইলমে-দ্বীন ও কুরআনের খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। একজন মু’মিনের জন্য এটা কতই না সৌভাগ্যের। আজ তিনি আমাদের সকলকে ছেড়ে পরকালের পথে রওনা হয়ে গেছেন। তার ইন্তিকালে নূরানী তা’লিমুল কুরআন বোর্ডের সকলেই গভীরভাবে শোকাহত।

শোকবার্তায় আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী মরহুম মাওলানা কারী লোকমান সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে জান্নাতে মরহুমের উঁচু মাক্বামের জন্য বিশেষভাবে দোয়া করেন। একই সাথে তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যসহ সকল শোকাহত শিক্ষক-ছাত্র এবং অগণিত শাগরিদ-ভক্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাঁদের সকলের সবরে জামিলের জন্য বিশেষ দোয়া করেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ