সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে হাতপাখার প্রচার রিকশা ভাঙচুর, দোষীদের গ্রেপ্তারের দাবি দিল্লির রেসকোর্স মসজিদ ও কবরস্থান রক্ষার দাবি জমিয়তে উলামায়ে হিন্দের ‘সমাজে নৈতিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ’ ‘মাওলানা হাবীবুর রহমানের ভূমিকা বাংলাদেশের ইসলামি আন্দোলনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে’ ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ভর্তি ১৮৫১ বাচ্চাদের দুষ্টুমি কমাতে কোরআন-হাদিসের আমল ও করণীয় সৌদিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির একজন শ্রমিক, অন্যজন ওমরাহ যাত্রী  গাজায় খাদ্যসংকটে ১৪ লাখ ফিলিস্তিনি, সহায়তা কমাচ্ছে ডব্লিউএফপি  এবার চট্টগ্রাম বিভাগের ইমাম-খতিবদের জন্য আস-সুন্নাহর বিশেষ প্রশিক্ষণ ১৩০ বছর বয়সে হজ পালন করা আলজেরিয়ার নারীর ইন্তেকাল

নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মোস্তফা সুফীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নোয়াখালীর বিশিষ্ট আলেম, কোম্পানীগঞ্জ উপজেলা বসুরহাট আশরাফুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা মোস্তফা সুফী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

মঙ্গলবার (৫ মে) বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর ইন্তেকালে স্থানীয় আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ১০টায় হাজারীহাট কলেজ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নোয়াখালীর প্রভাবশালী এই আলেম ইলম, আমল ও আখলাকের এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। হাজার হাজার মানুষকে তিনি দীনের পথে পরিচালিত করেছেন।

এদিকে নোয়াখালীর প্রবীণ এই আলেমের ইন্তেকালে গভীর শোক জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনের ভেরিফায়েড ফেসবুকে এক বার্তায় এই শোক জানানো হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ