শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

পাকিস্তানে শায়খ ইদরিস হত্যাকাণ্ডে জমিয়তের তীব্র নিন্দা ও শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের প্রখ্যাত আলেমে দীন ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের অন্যতম নেতা শায়খুল হাদিস মাওলানা ইদরিস তরংজাই সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৬ মে) এক যৌথ শোকবার্তায় দলের সভাপতি শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জমিয়ত নেতৃদ্বয় বলেন, শায়খ ইদরিস তরংজাই ছিলেন একজন প্রজ্ঞাবান শাইখুল হাদিস ও জননন্দিত সমাজনেতা। দীন ও উম্মাহর কল্যাণে তাঁর ত্যাগ ও অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এই বরেণ্য আলেমের শাহাদাত মুসলিম উম্মাহর জন্য এক অপূরণীয় ক্ষতি।

বিবৃতিতে নেতৃবৃন্দ এ ধরনের বর্বরোচিত গুপ্তহত্যা ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধে কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট রাষ্ট্রসহ মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে অপরাধীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান এবং বিশ্বশান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস নসিবের প্রার্থনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ