শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু  ১০০ রাকাত নামাজ পড়িয়েও ‘হেদায়েত’ করা গেল না তাকে! জমিয়তের খাস কমিটির বৈঠক, ত্রাণ ফান্ডে সহযোগিতার আহ্বান ‘ইসলামি গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে’ ইসলামী আন্দোলনের লালমনিরহাট জেলা সম্মেলন অনুষ্ঠিত ‘জুলাই চেতনার কথা বলে ক্যাম্পাসে সন্ত্রাস চালানো দ্বিচারিতা’ বন্যা দুর্গতদের পাশে আলেম, ইসলামি সংগঠন ও দাতব্য প্রতিষ্ঠানগুলো ইমামুল হিন্দের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ধ্বংস অন্যায়: মাওলানা আরশাদ মাদানী ‘আল-মুঈন ত্রাণ তহবিলে’ উদারহস্তে সহযোগিতার আহ্বান হাটহাজারীর মুহতামিমের ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’ অনুষ্ঠিত

হজের সফরে মারা গেলেন ইসলামী আন্দোলন নেতা আব্দুল মতিন বিশ্বাস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হজের সফরে থাকা অবস্থায় মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর সদর উপজেলার সভাপতি ও বিশিষ্ট সংগঠক আব্দুল মতিন বিশ্বাস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

জানা গেছে, শুক্রবার (৮ মে) জুমার খুতবার ঠিক পূর্বমুহূর্তে তিনি হার্ট অ্যাটাক করেন এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আব্দুল মতিন বিশ্বাস ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন নিবেদিতপ্রাণ কর্মী ও পরীক্ষিত সংগঠক। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাবেক জেলা সেক্রেটারি, বাংলাদেশ মুজাহিদ কমিটির সাবেক জেলা সেক্রেটারি, ইসলামী শ্রমিক আন্দোলনের সাবেক জেলা সভাপতি এবং ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক যশোর জেলা সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলার সভাপতির দায়িত্বে ছিলেন। পাশাপাশি ‘মাদানী হজ কাফেলা’র স্বত্বাধিকারী হিসেবেও দীর্ঘদিন দীনের খেদমতে আত্মনিয়োগ করেছিলেন।

সহকর্মীরা জানান, তিনি শুধু একজন রাজনৈতিক নেতা ছিলেন না; বরং অসংখ্য মানুষের আস্থার জায়গা ও অভিভাবক ছিলেন। সৎ, সাহসী, বিনয়ী ও মানবিক গুণাবলির জন্য তিনি সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন। সংগঠনের প্রতি তাঁর আন্তরিকতা, কর্মীদের প্রতি স্নেহ এবং দীনের জন্য নিরলস পরিশ্রম তাঁকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছিল।

তাঁর মৃত্যুতে যশোরজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতাকর্মীরা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিও শোক জানিয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ