রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সংসদে ৪টি স্থায়ী কমিটি পুনর্গঠন সাইপ্রাস উপকূলে ২৬৮ জন আরোহী নিয়ে ফেরি ডুবি, নিহত ৭  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের নাঙ্গলকোটে ব্যতিক্রমী সীরাত মাহফিল ও কুইজ প্রতিযোগিতা বৃহস্পতিবার জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’ 

জামিয়া গহরপুরের তাকমিল জামাতের শিক্ষার্থীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সিলেটের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুরের তাকমিল ফিল হাদিসের মেধাবী শিক্ষার্থী হাফেজ মানজারুল হাসান সাফি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রোববার (৩০ আগস্ট) বেলা সোয়া ২টার দিকে সিলেট নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মরহুম মানজারুল হাসান সাফি সিলেটের খাঁপুর গ্রামের বাসিন্দা কামাল আহমদ মহরিরের ছেলে।

তার ইন্তেকালের সংবাদে পরিবার, স্বজন, সহপাঠী এবং জামিয়া গহরপুরের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান এবং শোকসন্তপ্ত পরিবারকে এ অপূরণীয় শোক ধৈর্যের সঙ্গে সহ্য করার তাওফিক কামনা করেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ