মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব সফরকালে ক্ষেপণাস্ত্র হামলায় মুফতি নাসরুল্লাহ বদরের মর্মান্তিক শাহাদাতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে খিদমাতুল ইসলাম পরিষদ, নাঙ্গলকোট, কুমিল্লা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক শোকবার্তায় সংগঠনটির সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সাদ উদ্দীন বলেন, মুফতি নাসরুল্লাহ বদরপুরী ছিলেন একজন প্রাণবন্ত, উদ্যমী ও সর্বমহলে সমাদৃত আলেম। তাঁর এমন মর্মান্তিক বিদায় শুধু পরিবার-পরিজনের জন্য নয়, বরং দেশ, জাতি ও ইলমি অঙ্গনের জন্যও এক অপূরণীয় ক্ষতি। দ্বীনি ইলমের খেদমতে নিয়োজিত একজন আলেমের এ করুণ বিদায় আমাদের গভীরভাবে ব্যথিত করেছে।

শোকবার্তায় মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

এতে আরও বলা হয়, মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমের সব দ্বীনি খেদমত কবুল করেন, তাঁর ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসে উচ্চ মাকাম দান করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারকে সবরে জামিল ও উত্তম প্রতিদান দান করেন এবং মরহুমের এতিম সন্তানদের যথাযথভাবে দেখাশোনা ও খেদমত করার তাওফিক সবাইকে দান করেন।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ