সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে হাজার হাজার ফিলিস্তিনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। ওই ভূখণ্ডের বাসিন্দাদের খাবারের অভাবে মারতে চাইছে ইহুদিবাদী ইসরায়েল। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা শুক্রবার এমন অভিযোগ করেছেন। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, হাজার হাজার শিশু, প্রসূতি নারী, অসুস্থ ও প্রবীণ মানুষ এখন পানিশূন্যতা ও অপুষ্টির কারণে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। 

তিনি জাতিসংঘের প্রতি অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দ্রুত পদক্ষেপ নিন যাতে উত্তর গাজায় মানবিক বিপর্যয় এড়ানো যায়।

গাজায় দীর্ঘ প্রায় পাঁচ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৭১ হাজার। সেখানকার হাসপাতাল, আবাসিক ভবন, স্কুলসহ সর্বত্র বোমা ফেলে চলেছে ইসরায়েলি বাহিনী। সেখানে প্রয়োজনীয় পানি, খাবার, ওষুধ ও জ্বালানি প্রবেশেও বাধা দিচ্ছে ইসরায়েল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ