মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঈদুল ফিতরের নামাজ আদায়ে যে নির্দেশনা দিলো সৌদি আরব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সূর্যোদয়ের ১৫ মিনিটের মধ্যে  ঈদুল ফিতরের নামাজ আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে সৌদি আরবে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ–সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন ইসলামবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ। 

তিনি বলেন, দেশটিতে উম্ম আল-কুরা দিনপঞ্জি অনুযায়ী সূর্যোদয়ের ১৫ মিনিট পর পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে।

নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে খোলা মাঠে ও মসজিদে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা যাবে না।

মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, সে জন্য আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেছেন আব্দুল লতিফ বিন আবদুল আজিজ আল–শেখ। সূত্র: সৌদি গেজেট

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ