সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

কদরের সম্ভাব্য রাতে আল আকসায় মুসল্লিদের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের আল আকসা মসজিদে কদরের সম্ভাব্য রাতে দুই লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেছেন। 

শনিবার ফিলিস্তিনভিত্তিক বার্তাসংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজানের শেষ শুক্রবার দুই লক্ষাধিক মুসল্লি তারাবির নামাজে অংশগ্রহণ করেছেন। আল আকসার গেটে কঠোর বিধিনিষেধ এবং ইসরায়েলি সেনা সদস্য থাকা সত্ত্বেও বরকতময় রজনী কদরের সম্ভাব্য রাতে তারা সেখানে নামাজ আদায় করেন।

সূত্রটি জানিয়েছে, ইসরায়েলি বাহিনী আল আকসায় প্রবেশের উপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল। তারা পশ্চিমতীরের মুসল্লিদেরও জেরুজালেমে প্রবেশে অস্বীকৃতি জানিয়েছিল। ওল্ড সিটি ও আল আকসা মসজিদের প্রবেশ পথে যুবকদের পরিচয় যাচাই-বাছাই শেষে তাদের প্রবেশের অনুমতি দিয়েছে।

ইসরায়েলি বাহিনী জেরুজালেমে প্রবেশের জন্য ইসরায়েল সরকারের অনুমতি না থাকায় কালান্দিয়া এবং বেতেলহেম চেকপয়েন্টে কয়েক ডজন বয়স্ক মুসল্লিকে ফিরিয়ে দেয়।

ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ওল্ড সিটি ও তার আশেপাশের এলাকায়