মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

উত্তর গাজায় আস-সিরাজ ফাউন্ডেশনের বিশুদ্ধ পানি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উত্তর গাজায় আস-সিরাজ ফাউন্ডেশন তৃষ্ণার্ত ৭০০ স্বজনহারা শিশু ও নারীকে ৪০০০ লিটার পানি বিতরণ করেছে।

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক তানভীর সিরাজ বলেন, পুরা গাজায় বিশুদ্ধ পানির সংকটে বিশেষ করে স্বজনহারা শিশুদের অত্যন্ত কষ্ট হচ্ছে, তাই আমরা তাদের জন্য পানির ব্যবস্থা করেছি। এদিকে বিশুদ্ধ পানির অভাবে তাদের মাঝে বিভিন্ন রোগের জন্ম দিচ্ছে।

ফাউন্ডেশনের প্রজেক্ট পরিচালক আরও বলেন, গত এপ্রিল মাসে মিশর থেকে সরাসরি রাফা ক্রসিং দিয়ে বায়তুয যাকাত সংস্থার মাধ্যমে ৫ লরি বিশুদ্ধ পানি ও বিভিন্ন প্রকারের খাবারের ব্যবস্থা করেছি আমরা। তারপর থেকে মিশরে অবস্থানরত  আহত গাজার শরণার্থীদের আমরা চিকিৎসা সেবা দিয়ে গেছি। এখন ৩য় ধাপে  আত্মীয়-স্বজনদের হারিয়ে মানবতার জীবনযাপন করা এসব অসহায় পরিবারে নিয়মিত বিশুদ্ধ পানির বিতরণ করে যাচ্ছি উত্তর গাজায়।

আস-সিরাজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, আমি বিশেষ করে মানবতাবাদী বাংলাদেশের নাগরিকদের ধন্যবাদ জানাই, যারা দুর্দিনে মানুষের পাশে দাঁড়ান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ