ভারতে ওয়াকফ সংশোধনী বিল পাসের পর মুসলিমদের ওপর নিপীড়ন অব্যাহত আছে। দেশটির উত্তর প্রদেশে নেপাল সীমান্তসংলগ্ন শ্রাবস্তী জেলায় অবস্থিত ১০টি মাদরাসাকে অবৈধ ঘোষণা করে বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। তাড়িয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের।
শ্রাবস্তী জেলায় মোট ২৯৭টি মাদরাসা রয়েছে, যার মধ্যে ১৯২টি মাদরাসা অবৈধ বলে দাবি করেছে প্রশাসন।
এই পদক্ষেপে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু মাদরাসা শিক্ষার্থী ও শিক্ষক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, কারণ এসব প্রতিষ্ঠান শুধু শিক্ষা নয়, অনেকের জীবিকা নির্বাহেরও উৎস।
এসডিএম ১২টি