শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

ইরানে প্রথম দেশীয়ভাবে তৈরি ইসিটি ক্যান্সার-চিকিৎসা যন্ত্রের উন্মোচন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানে দেশীয়ভাবে তৈরি ইলেক্ট্রোকেমোথেরাপি (ইসিটি) যন্ত্রের প্রোটোটাইপ উন্মোচন করা হয়েছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কের প্রধানের অংশগ্রহণে সোমবার রাজধানী তেহরানে এই প্রোটোটাইপের উম্মোচন করা হয়।

ইসিটি একটি নিরাপদ লক্ষ্যবস্তুযুক্ত ক্যান্সার চিকিৎসা। এটি ক্যান্সার ধ্বংস করতে বৈদ্যুতিক পালসের সাথে খুব কম মাত্রার কেমোথেরাপি ব্যবহার করে।

তেহরান বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রযুক্তি পার্কে অবস্থিত একটি জ্ঞান-ভিত্তিক কোম্পানির বিশেষজ্ঞরা ইরানে ইলেক্ট্রোপোরেশন (ইসিটি) ডিভাইসের প্রথম জাতীয় উৎপাদন লাইন চালু করতে সফল হয়েছেন।

প্রথম দেশীয় ইলেক্ট্রোকেমোথেরাপি অ্যাবলেশন সিস্টেম (ক্যান্সার টিউমারের লক্ষ্যবস্তুযুক্ত চিকিৎসার একটি নতুন পদ্ধতি) উৎপাদন লাইনকে একটি অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় প্রযুক্তিগত জ্ঞানের উপর নির্ভর করে এবং আন্তর্জাতিক মান ব্যবহার করে তৈরি করা যন্ত্রটি ইরানকে ক্যান্সার চিকিৎসায় উন্নত প্রযুক্তির দেশগুলির কাতারে নিয়ে এসেছে। সূত্র: মেহর নিউজ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ