মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হজ কার্যক্রম পরিদর্শনে মিনায় সৌদি যুবরাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হজের ব্যবস্থাপনা পরিদর্শনে সরেজমিনে মিনায় গেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। 

বৃহস্পতিবার (৫ জুন) হজের দিন মক্কার উপকণ্ঠে অবস্থিত মিনায় পৌঁছেন তিনি।

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) মতে, যুবরাজ হজযাত্রীদের আরাম ও নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে নিশ্চিত হতে সৌদি বাদশাহ সালমানের পক্ষ থেকে মিনায় পৌঁছান। এ সময় তিনি হজের সময় গৃহীত ব্যবস্থা ও সেবা তদারকি করেন।

বুধবার থেকে শুরু এই বছরের হজের কার্যক্রম। চলতি হজ মৌসুমে ১০ লাখেরও বেশি হাজি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ইবাদতে অংশ নিয়েছেন।

হাজিরা বুধবার মিনায় পৌঁছান এবং সেখানে রাত যাপন করেন। এরপর বৃহস্পতিবার তারা হজের গুরুত্বপূর্ণ আমল আরাফায় অবস্থান এবং সেখানে দোয়া ও ইবাদত করেন।

হাজিরা মক্কার নিকটবর্তী আরাফাত ময়দানে সমবেত হয়ে দোয়া করেন, ক্ষমা চান এবং নিজের ঈমান ও আত্মবিশ্বাস নিয়ে গভীরভাবে চিন্তা করেন। সূত্র: আল আরাবিয়া

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ