ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় বলেছেন, “কঠিন দিনগুলো আমরা কাটিয়ে উঠব।” সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তায় তিনি সরকারের প্রতিটি অংশকে ‘ইরানের জন্য কাজ করার’ নির্দেশ দিয়েছেন। খবরটি প্রকাশিত হয়েছে বিবিসি'তে।
মাসুদ পেজেশকিয়ান বলেন, “সব মন্ত্রণালয় এবং সরকারি সব এজেন্সিকে তাদের সর্বোচ্চ শক্তি ও সম্পদ ব্যবহার করে ইরানের জন্য কাজ করতে বলা হয়েছে। কোনো কিছুর প্রতি বিমুখ না হয়ে আপনাদের ধৈর্য এবং সমর্থন প্রয়োজন।”
তিনি আরও যোগ করেন, “আল্লাহর সাহায্য এবং পারস্পরিক সহানুভূতি ও সংহতির মাধ্যমে আমরা এই কঠিন দিনগুলো কাটিয়ে উঠব।”
ইরানের আহমেদাবাদের কাছে নাতানজ পারমাণবিক স্থাপনা (শহীদ আহà