বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে না, ইসরায়েলকে বয়কট করতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম কাতারে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের যৌথ জরুরি শীর্ষ সম্মেলনে বলেছেন, শুধুমাত্র নিন্দা ও বিবৃতি দিয়ে গাজা সংকট সমাধান হবে না। তিনি বলেন, “নিন্দা হামলা বন্ধ করবে না, বিবৃতি ফিলিস্তিনকে মুক্ত করবে না।” তাই ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ও বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার আহ্বান জানান তিনি।

সোমবার (কাতার, দোহা) সম্মেলনে দেওয়া ভাষণে আনোয়ার বলেন, ইসরায়েলের সাম্প্রতিক হামলা একটি দায়িত্বজ্ঞানহীন উস্কানিও বটে এবং এ ধরনের বর্বরতার বিরুদ্ধে কার্যকর ও দৃঢ় প্রতিক্রিয়া প্রয়োজন। তিনি যোগ করেন, শাস্তিমূলক কূটনৈতিক ব্যবস্থা ও বাণিজ্যিক নিষেধাজ্ঞার মাধ্যমে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে।

প্রধানমন্ত্রী গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রয়াস হিসেবে গঠিত গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে (Global Samud Flotilla) সমর্থন জানান এবং এ নৌবহরকে গাজা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক সহায়তা করার আহ্বান করেন।

আনোয়ারের ভাষণে মুসলিম দেশগুলোকে ইসরায়েলের আগ্রাসন মোকাবিলায় আরও সক্রিয় ও কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ বারবার উঠে আসে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ