সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন। রবিবার এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এটি তার প্রথম যুক্তরাষ্ট্র সফর এবং একইসঙ্গে প্রথমবারের মতো জাতিসংঘে ভাষণ দেবেন তিনি।

গত বছরের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সাবেক জিহাদি নেতা শারা ক্ষমতায় আসেন। দীর্ঘ গৃহযুদ্ধ শেষে তিনি নতুন সিরিয়ার নেতৃত্ব দিচ্ছেন। ১৯৬৭ সালের পর এই প্রথম কোনো সিরীয় নেতা জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন।

ক্ষমতায় আসার পর থেকেই শারার কূটনৈতিক তৎপরতায় ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি ইতোমধ্যে রিয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠক করেছেন।

তার আগে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ওয়াশিংটনে গিয়ে মার্কিন সিনেটর, পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা ও আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনের সঙ্গে বৈঠক করেছেন।

শারা প্রশাসন সংখ্যালঘুদের সুরক্ষা, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইসরায়েলের সঙ্গে চলমান শান্তি আলোচনার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

সিরিয়া আশা করছে চলতি বছরেই ইসরায়েলের সঙ্গে একটি বড় নিরাপত্তা ও সামরিক চুক্তি সম্পন্ন হবে। গত সপ্তাহে শারা জানান, আলোচনায় এমন একটি সমঝোতার চেষ্টা চলছে যাতে ইসরায়েল সাম্প্রতিক মাসগুলোতে দখল করা কিছু এলাকা ছেড়ে দেয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ