সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন ‘পবিত্র ভূমিতে হামলা মুসলিম উম্মাহর জন্য গভীর উদ্বেগের’ আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিদর্শনে জামিয়া ইমদাদিয়ার শায়খুল হাদিস চাঁদ দেখা যায়নি, জমাদিউল আউয়াল মাস শুরু মঙ্গলবার

১২ কেজিতে এলপিজির দাম বেড়েছে ১৪৪ টাকা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পর পর তিন মাসে আবারও বাড়লো এলপিজির দাম। প্রতি কেজি এলপিজির দাম ১০৭ টাকা ০১ পয়সা হিসেবে ১২ কেজির সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৮৪ টাকা, যা আগস্ট মাসে ছিল ১১৪০ টাকা। এর আগের মাসে অর্থাৎ গত জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা। অপরদিকে একইভাবে  অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে।

রবিবার (৩ সেপ্টেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) হল রুমে এক সংবাদ সম্মেলনে সেপ্টেম্বর মাসের জন্য নতুন এ দাম ঘোষণা করা হয়।

১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই বাড়ানো হয়েছে। নির্ধারিত দাম রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।


অপরদিকে অটোগ্যাসের দাম লিটার প্রতি ৫২ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৮৭ পয়সা করা হয়েছে। যা জুলাই মাসে ছিল ৪৬ টাকা ৪৯ পয়সা।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিà