সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

ডেঙ্গুতে আর মৃত্যু দেখতে চাই না: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। ওসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম। ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি করপোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

আজ শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে মশা বাড়ায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে মৃত্যু বাড়ছে। যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। ইতোমধ্যে ডেঙ্গুতে সাত শতাধিক মৃত্যু হয়েছে। আর মৃত্যু দেখতে চাই না।’

জাহিদ মালেক বলেন, ‘সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গু নিয়ন্ত্রণ করা যাবে। ইতোমধ্যে ভারত থেকে সাত লাখ স্যালাইন আমদানি করার অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলো শিগগিরই এসে পৌঁছাবে।’

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ