সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী ১২ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জরুরি অবস্থা জারির কড়া সমালোচনা মাওলানা ফজলুর রহমানের মাহবুবা হাকিম এমপির বরাদ্দ ক্রীড়া সামগ্রী কিশোরদের মধ্যে বিতরণ নির্বাচন কমিশনার আইন নিয়ে আমাদের আশঙ্কা সত্যি হচ্ছে: ওয়াইসি ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনে মাদরাসাগুলোকে বোর্ডের নির্দেশ রিয়াদে হামলায় নাসরুল্লাহ বদরের মৃত্যুতে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের শোক-প্রতিবাদ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় হিরার সাফল্যে বিএনপির অভিনন্দন

বাংলাদেশ-ফ্রান্সের মধ্যে ঋণচুক্তি ও সম্মতিপত্র স্বাক্ষর


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট ও বাংলাদেশের শহুরে অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত দুটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ এবং ফ্রান্স।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁখো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকের পর তাদের উপস্থিতিতে এসব চুক্তি স্বাক্ষর হয়।

এতে ‘ইমপ্রুভিং আরবান গভর্নেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম’ বিষয়ে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সি (এএফডি) মধ্যে একটি ঋণ চুক্তি। 

বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট বিষয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) এবং ফ্রান্সের এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেস এর মধ্যে সহযোগিতা বিষয়ে একটি লেটার অব ইনটেন্ট (এলওআই) স্বাক্ষর হয়।

আজ সোমবার (১১ সেপ্টেম্বর ) ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করেন। বৈঠকের পর এসব চুক্তি সই হয়।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ