শমশের মবিন চৌধুরীকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে মহাসচিব করে ২৭ সদস্যের আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়া দলটির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা দলের নির্বাহী চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সম্মেলন ও কাউন্সিলে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে কে এম জাহাঙ্গীর মজমাদারকে কো-চেয়ারপারসন এবং মেজর হাবিবুর রহমান, মোখলেছুর রহমান ফরহাদী, দীপক কুমার পালিত, মেনোয়াল সরকার ও সালাম মাহমুদকে ভাইস চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া মো. আক্কাস আলী খানকে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব এ
