সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য ইসির নীতিমালা সংশোধন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদের জন্য সংশোধিত নীতিমালা জারি করেছে। সংশোধিত এ নীতিমালায় বলা হয়, কোনো বিদেশি নাগরিক বা সংস্থা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাইলে তাদের সুশাসন, নির্বাচন, গণতন্ত্র, শান্তিপ্রতিষ্ঠা ও মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। মঙ্গলবার ইসি এই নীতিমালা জারি করে। যা পরবর্তীতে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে নির্বাচন কমিশন।  উক্ত নীতিমালায় আরও বলা হয়, পর্যবেক্ষণে নাগরিক বা সংস্থাকে সংশ্লিষ্ট দেশে যথাযথ কর্তৃপক্ষের কাছে নিবন্ধিত হতে হবে।

এ ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার প্রমাণ পেলে প্রিসাইডিং কর্মকর্তা বা রিটার্নিং কর্মকর্তাকে কোনো সংসদীয় আসন থেকে পর্যবেক্ষকদের বহিষ্কারের ক্ষমতা দেওয়া হয়েছে। এদিকে সংশোধিত নীতিমালায় নির্বাচন পর্যবেক্ষণে প্রয়োজনীয় যন্ত্রপাতি কিংবা উপকরণ শুল্কমুক্ত আনার সুযোগ রাখা হয়েছে। এছাড়া পর্যবেক্ষকদের যোগ্যতা, করণীয়, ভিসা প্রক্রিয়া সুনির্দিষ্ট করা হয়েছে।

জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে ৬৬টি দেশীয় সংস্থাকে পর্যবেক্ষক সংস্থা হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিবন্ধন পেতে আরও ১৫০ টির বেশি দেশি বেসরকারি সংস্থা ইসিতে আবেদন করেছে।  ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সম্প্রতি জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ