বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য ইতিমধ্যে আবেদন করা হয়েছে। আবেদনে ইতিবাচক সাড়া মিলবে- এমনটাই আশা করছেন পরিবারের সদস্যরা। এ জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে হাসপাতালের খোঁজ করছেন তারা।
পরিবারের সূত্র শুক্রবার গণমাধ্যমকে জানিয়েছে, সরকার যদি অনুমতি দেয়, তা হলে দ্রুত যাতে খালেদা জিয়াকে বাইরে নেওয়া যায়, সে জন্যই এ প্রস্তুতি। খালেদা জিয়ার পরিবারের সদস্যরা চার দেশের হাসপাতালে খোঁজ নিচ্ছেন।
তার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন জানান, লিভার সিরোসিসের কারণে খালেদা জিয়ার হৃদযন্ত্র ও কিডনির জটিলতা বেড়েছে। তিনি হাসপাতালে কখনো কিছুটা ভালো থাকছেন, পরক্ষণেই তার স্বাস্থ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। এ কারণে তাকে সার্বক্ষণিক চিকিৎসা দিতে হচ্ছে।
এরই মধ্যে গত সোমবার খালেদা জিয়াকে স্থায়ীভাবে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা দেওয়ার