বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শান্তিপূর্ণ নির্বাচন করতে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে: ড. ইউনূস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নেদারল্যান্ডসের নবনিযুক্ত রাষ্ট্রদূত বরিস ভ্যান বোমেল প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এমনটা বলেন। শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছেন। 

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, আসন্ন সাধারণ নির্বাচন, বাণিজ্য ও কৃষি এবং চলমান রোহিঙ্গা মানবিক সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. ইউনূস রাষ্ট্রদূতকে অন্তর্বর্তী সরকারের ফেব্রুয়ারির প্রথমার্ধে সাধারণ নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। তিনি জোর দিয়ে বলেন, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি তার দেশের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল এই সপ্তাহেই বাংলাদেশে পৌঁছাবে এবং নেদারল্যান্ডস এ মিশনকে সক্রিয়ভাবে সমর্থন করছে।

দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে পানি ব্যবস্থাপনা বিষয়েও আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। একে অপরের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখতে পারি এবং একসঙ্গে অনেক কাজ করতে পারি।

রাষ্ট্রদূত ভ্যান বোমেল বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন সাফল্য, বিশেষত সামাজিক ব্যবসা ও ক্ষুদ্রঋণে উদ্ভাবনী কার্যক্রমে খুব আগ্রহ প্রকাশ করেন।

 এ সময় উপস্থিত ছিলেন সরকারের সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ