মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪

বিএনপির গুলশান কার্যালয়ে খেলাফত মজলিস নেতারা, শোক বইয়ে স্বাক্ষর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে খোলা শোক বইতে আজ বৃহস্পতিবার স্বাক্ষর করেছেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ,  মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী।

এ সময়ে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্মমহাসচিব অধ্যাপক মো: আবদুল জলিল, কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক জনাব আমিনুর রহমান ফিরোজ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৬ আসনের এমপি প্রার্থী প্রফেসর ডা: রিফাত হোসেন মালিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা-১৭ আসনের এমপি প্রার্থী লে. কর্নেল  (অব.)  ডা. এমদাদুল হক, ঢাকা মহানগরী উত্তর সভাপতি ও ঢাকা -১৮ আসনের এমপি প্রার্থী সাইফুদ্দিন আহমদ খন্দকার, ঢাকা মহানগরী দক্ষিণ সহসাধারণ সম্পাদক কাজী আরিফুর রহমান প্রমুখ।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ