বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

তিন মাসে ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা ঋণ খেলাপি বৃদ্ধি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ চলতি বছরের প্রথম তিন মাসে আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছে বলে জানা যায় বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের দেওয়া তথ্য থেকে।

প্রতিবেদনের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বরের শেষে যেখানে খেলাপি ঋণের পরিমাণ ছিল নির্দিষ্ট এক স্তরে, ২০২৬ সালের মার্চ শেষে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকায়। যা দেশের মোট ঋণ ও অগ্রিমের প্রায় ৩২ দশমিক ২৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত দেশের ৬১টি তফসিলি ব্যাংকের মোট ঋণ ও অগ্রিম ছিল প্রায় ১৮ লাখ ২৪ হাজার ৬৬৮ কোটি টাকা।

তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হারও বেড়েছে ১ দশমিক ৬৬ শতাংশ পয়েন্ট। এর আগে ২০২৫ সালের ডিসেম্বর শেষে এই হার ছিল ৩০ দশমিক ৬০ শতাংশ।

ব্যাংকভিত্তিক হিসাবে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ সবচেয়ে বেশি। এসব ব্যাংকে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৭৮৪ কোটি টাকা, যা মোট ঋণের ৪৫ দশমিক ৮৫ শতাংশ।

অন্যদিকে বেসরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৪ লাখ ১৬ হাজার ৪৮১ কোটি টাকা, যা মোট ঋণের ৩০ দশমিক ১১ শতাংশ। বিদেশি ব্যাংকগুলোতে এ পরিমাণ ৩ হাজার ২৬২ কোটি টাকা (৪ দশমিক ৮২ শতাংশ) এবং বিশেষায়িত ব্যাংকগুলোতে ১৯ হাজার ১৭৪ কোটি টাকা (৪০ দশমিক ৭২ শতাংশ)।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, খেলাপি ঋণের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের ব্যাংকিং খাতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ