নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির দাবি, মুসলিমদের হেবা (দান) ও সম্পত্তি হস্তান্তর সংক্রান্ত নতুন আইনি বিধান কুরআন ও সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক। তাই বিলটি পুনর্বিবেচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবি জানিয়েছে সংগঠনটি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এসব কথা বলা হয়। সভায় সভাপতিত্ব করেন হেফাজত আমির।
সভায় উপস্থিত ছিলেন আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর