নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের হজযাত্রী পরিবহনে তিনটি এয়ারলাইন্সকে কোটা নির্ধারণ করে দিয়েছে সরকার। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫০ শতাংশ, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ৩৫ শতাংশ এবং ফ্লাইনাস ১৫ শতাংশ হজযাত্রী পরিবহন করবে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি তিন এয়ারলাইন্সের কাছে পাঠানো হয়েছে।
তবে আগামী বছর বাংলাদেশ থেকে কতজন হজে যেতে পারবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে ২০২৭ সালের দ্বিপক্ষীয় হজ চুক্তি আগামী ৬ থেকে ১১ নভেম্বরের মধ্যে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। ওই চুক্তির পর বাংলাদেশের জন্য হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানা যাবে। এর আগেই পরিবহন প্রস্তুতি ও পরিকল্পনার অংà