ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ৬ জুনের আগে শেষ করার বিষয়ে আন্ত মন্ত্রণালয় বৈঠকে সবাই সম্মত হয়েছেন বলে জনিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে ২৬ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে কর্মপরিকল্পনা জানিয়েছিলাম সেটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সংসদ নির্বাচনের মতোই আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েনে করা হবে।
নভেম্বর থেকে নির্বাচন শুরু হচ্ছে কিনা-জানতে চাইলে নির্বাচন কমিশনার বলেন, আজকের বৈঠক থেকে যে তথ্য-উপাত্ত পেয়েছি তা নিয়ে কমিশন সভায় আলোচনা করার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
তিনি বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে।
এরপà¦