ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।
সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিব আখতার আহমেদসহ ইসির ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত আছেন।
গত রোববার (১১ অক্টোবর) ইসির এক চিঠি বলা হয়েছে, ১২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে তার সভা কক্ষে সভা অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ সভায় উপস্থিত থাকার জন্যও বলা হয়েছে।
সভায় যেসব বিষয়ে আলোচনা হবে
(ক) স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা।
(খ) ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ।
(গ) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাগণের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর