বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
স্থানীয় নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বিকেএমের মতবিনিময় সাত দলের সঙ্গে হেফাজতের বৈঠক আজ, ঐক্য গড়া নিয়ে সংশয় ‘সমাজে নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত’  শৃঙ্খলা ভঙ্গে সহকারী মহাসচিবকে শোকজ করল জমিয়ত মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের দায়িত্ব নিলেন ধর্মমন্ত্রী এ সপ্তাহে মসজিদে হারাম ও মসজিদে নববীর খতিব যে দুই শায়খ বাবার পাগড়ি-আবা পরে মসজিদে বিয়ে, ওসমান হাদির ছবি ভাইরাল শিক্ষকদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান  মাদকমুক্ত সমাজ গড়তে নতুন উদ্যোগের ঘোষণা ইশরাকের  সৌদির তিন রুটে ফ্লাইট চালু, রিয়াদ নিয়েও নতুন সিদ্ধান্ত বিমানের

আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার পাশাপাশি প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “আমাকে দেখলে তো লোকে সংবিধানের কথা বলে। সংবিধানে যা বলা আছে, আমরা তা বাস্তবায়ন করেছি এবং ভবিষ্যতেও করব।”

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এবারের দুর্গাপূজায় সর্বোচ্চ ছুটি, নিরাপত্তা ও আনন্দ-সম্প্রীতি নিশ্চিত করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানে ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার পাশাপাশি ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিএনপি সরকার এসব অধিকার নিশ্চিত করছে।

সংবিধানের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে। তাহলে সংবিধান থেকে কিছু বলি, অনুচ্ছেদ ২৮-এ ধর্মের ভিত্তিতে বৈষম্য না করার কথা বলা হয়েছে, অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের স্বাধীনতা নিশ্চিতের কথা বলা হয়েছে। বিএনপি সরকার এই সবকিছু নিশ্চিত করছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যারা হিন্দু ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করেছেন, সেই আওয়ামী লীগই হিন্দুদের জমি দখল করে রেখেছে।’

বাংলাদেশের সংবিধানের ২৮ অনুচ্ছেদে ধর্মসহ নির্দিষ্ট কিছু পরিচয়ের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করা হয়েছে। অন্যদিকে, ৪১ অনুচ্ছেদে আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্ম পালন, প্রচার ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের অধিকার স্বীকৃত হয়েছে।

ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সংবিধানের এসব অধিকার বাস্তবায়নে কাজ করছে।

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ