রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’-এর আয়োজনে আজ রোববার (১১ মে) সংবিধান সংশোধন প্রস্তাবনা নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে উক্ত জোটে কোনো ইসলামি সংগঠন বা আলেম প্রতিনিধিকে অন্তর্ভুক্ত না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।
আজ সন্ধ্যায় নিজের ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার পতনে ৮৪ জনের বেশি মাদরাসাছাত্র ও আলেম শহিদ হন। এটা রেকর্ডেড। যমুনা ও শাহবাগে আ.লীগ নিষিদ্ধের আন্দোলন সফলকরণে হেফাজতে ইসলামসহ অন্যান্য ইসলামী দলের সরাসরি অংশগ্রহণ ও অগ্রগামী নেতৃত্বও অনস্বীকার্য।”
তিনি আরও বলেন, “হেফাজতে ইসলাম একটি বৃহত্তর ধর্মপ্রাণ নাগরিক সমাজের প্লাটফর্ম। কিন্তু দুঃখজনকভাবে আমরা লক্ষ্য করেছি, হেফাজতে ইসলামসহ আলেম-ওলামার প্রতিনিধি বাদ দিয়ে কথ