মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

স্বতন্ত্র প্রার্থী হওয়ায় দল থেকে বহিষ্কার বিএনপি‘র সৈয়দ এ কে একরামুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি


দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে বহিষ্কার হয়েছেন সৈয়দ এ কে একরামুজ্জামান। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয় তাকে।

মঙ্গলবার (২৮ নভেম্বর)  এ তথ্য জানানো হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজে জড়িত থাকায়  সৈয়দ একে একরামুজ্জামানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, এবারের সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে সৈয়দ এ কে একরামুজ্জামান সুখন স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে সৈয়দ একে একরামুজ্জামান সুখন বলেন, ‘বহিষ্কারাদেশের ব্যাপারে আমার কোনও বক্তব্য নেই, তারা চাইলে আমাকে বহিষ্কার করতেই পারে। তবে আমি জনগণের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ইচ্ছার বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নেই।’

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ