মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বিএনপি আজকাল দেশের কথা ভাবছে না : কাদের সিদ্দিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কৃষক শ্রমিক ও জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী  বলেছেন, ‘বিএনপি ইদানীং দেশের কথা  ভাবছে না। তারা আন্তর্জাতিক শক্তি দ্বারা ক্ষমতায় যেতে চায়। আমি চাই একটি স্বচ্ছ নির্বাচন। নির্বাচনে কোন দল এলো না  এলো সেটা বড় কথা নয়।যেন সরকারের প্রভাবমুক্ত একটি নির্বাচন হয়। জনগণ যেন স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, এটাই আমার চাওয়া।’

আজ বুধবার টাঙ্গাইলের সখীপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন কাদের সিদ্দিকী। এর আগে তিনি টাঙ্গাইল-৮ (সখীপুর ও বাসাইল) আসনে নির্বাচন করতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ফারজানা আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় কাদের সিদ্দিকীর সহধর্মিণী নাসরিন সিদ্দিকী, নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান, স্থানীয় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুস সবুর, সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।

ছোট দলগুলোকে ক্ষমতার টোপ দিয়ে আওয়ামী লীগ ভোটে আনছে- বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, ‘এগুলো ভোগাস কথা। সরকারের যা করার তা করবে তারা আর বিএনপির যা করার তারা তা করবে। এটা বিচার করবে জনগণ। রাজনীতিতে অভিযোগ থাকবেই, অভিযোগ ছাড়া রাজনীতি হয় না।

আওয়ামী লীগের সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের সমঝোতা বা আসন ভাগাভাগি হচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আমি এগুলো বুঝি না, আমি কোনো ভাগাভাগিতে নেই। যদি ভাগাভাগি করতাম, তাহলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের সঙ্গে হাত মেলাতাম।’

জেএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ