ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও চরমোনাই কামিল মাদরাসার প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, শিল্পমন্ত্রীর বরই রেসিপি রোজাদারদের সাথে ঠাট্টার সামিল। শিল্পমন্ত্রী রোজাদারদের খেজুরের পরিবর্তে বরই দিয়ে ইফতারের কথা বলে দৃষ্টাতাপূর্ণ বক্তব্য রেখেছেন। ইফতারের সাধারণ একটি আইটেম হলো খেজুর। সরকার সেই খেজুর নিয়েও সিন্ডিকেটে লিপ্ত।
তিনি বলেন, শিল্পমন্ত্রী খেজুর আমদানীকারক সিন্ডিকেটের কাছে আত্মসমর্পন করেছেন। তার সেই দায়ভার আড়াল করার জন্যই বরই রেসিপির কথা বলছেন। সরকার রোজাদারদের সম্মানে খেজুর আমদানীতে ভর্তুকি দিতে না পারলে অন্তত শুল্ক মওকুফ করে দিতে পারতো। কিন্তু আমরা দেখতেছি খোলা খেজুর; যেটা বিগত দিতে একশত টাকায় বিক্রি হয়েছে, সেটা এ বছর দুইশত টাকায় বিক্রি হচ্ছে। তার মানে খোলা খেজুর কিনতেও খেটে খাওয়া, দিনমজুর, নিম্ন বৃত্তদের নাভিশ্বাস সৃষ্টি হচ্ছে। সরকারের শুভ বুদ্ধির উদয় কবে হবে? à