বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

রমজানে নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান ওবায়দুলের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র রমজানে দলের নেতাকর্মীদের ইফতার পার্টি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘এ রমজানে দল ও সরকার থেকে আমরা কোনো ইফতার পার্টি করব না। মানুষের মাঝে আমরা ইফতার ও ত্রাণসামগ্রী বিতরণ করব।’

আজ সোমবার (১১ মার্চ) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভার আগে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘ছাত্রলীগ-যুবলীগ বুঝি না, অপরাধী অপরাধীই। সরকারি দলের ছত্রছায়ায় কেউ অপরাধ করে পার পাবে না। যে অপরাধ করবে, সে আমাদের কাছে অপরাধী। সে কোন দলের সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয় অত্যন্ত কঠোর।’

তিনি বলেন, ‘সরকার কোনো অপরাধীকে ছাড় দেয় না। যে যদি সরকারের দলেরও হয়ে থাকে তারপরও তাকে ছাড় দেয় না।’

সুপ্রিম কোর্টে নির্বাচনের কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সুপ্রিম কোর্টে নির্বাচন যথাযথভাবে হয়েছে। বিএনপি সভাপতি পদে জয়লাভ করে প্রমাণ করল নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ঘটতেই পারে তবে সরকার অপরাধের ব্যাপারে যখন কাউকে ছাড় দেয় না, তখন বুঝা যায় সরকার অপরাধীকে অপরাধী হিসেবেই দেখে সে যতই প্রভাবশালী হোক।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘যারা বলে দেশের মানুষের ভোটের প্রতি কোনো আগ্রহ নেই, সেটা মিথ্যা। স্থানীয় সরকারের নির্বাচনেও ভোটার উপস্থিত বাড়ছে। সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজনীতির প্রতি জনগণের আগ্রহ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে স্থানীয় নির্বাচনে জনগণের অংশগ্রহণ তা প্রমাণ করে।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ