মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

শিক্ষক ও কোটা আন্দোলনকারীদের ওপর ভর করছে বিএনপি: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

নিজের আন্দোলনের সক্ষমতা নেই, অন্যদের আন্দোলনের ওপর বিএনপি ভর করে বলে অভিযোগ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সর্বজনীন স্কিম ‘প্রত্যয়’ বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এবং কোটা বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের ওপর ভর করে বিএনপি স্বপ্ন দেখছে বলেও মন্তব্য করেন তিনি।  

বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ।

বিএনপির আন্দোলনকে মরা গাঙের সঙ্গে তুলনা করে ওবায়দুল কাদের বলেন, তারা নিজেরা আন্দোলন করতে পারে না, শিক্ষকদের আন্দোলনে, ছাত্রদের আন্দোলনে ভর করে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, ‘শিক্ষকদের আন্দোলন, কোটা আন্দোলন, গতবারও ছিল, এবারও আছে। অন্যদের আন্দোলনের ওপর ভর করছে বিএনপি৷ অন্যদের ওপর ভর করে আন্দোলন হয়? কোনো দিনও হয় না।’

বিএনপির মনের জোর কমে গেছে এবং গলার জোর বেড়ে গেছে দাবি করে তিনি বলেন, ‘একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে, মুখের বিষ তত উগ্র হয়৷ বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নেই। মুখে কোনো লাগাম নেই। লাগাম দিয়ে টেনে কোনো লাভ নাই।’

বিএনপিকে বেপরোয়া চালক আখ্যা দিয়ে তিনি বলেন, ‘গাড়ির চালক বেপরোয়া হলে যে অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। কখন কী দুর্ঘটনা ঘটায় বসে!’

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ