সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী সৌরবিদ্যুৎ ব্যবহারে ইউনিট প্রতি সাশ্রয় হবে ৫-৬ টাকা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু আজ, প্রচারণার নির্দেশ আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, ৩ দিনে মোট ৯টি সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: নিহত ১, আহত ১১ স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর নামাজরত অবস্থায় প্রাণ হারালেন স্বামী সৌদি বিমানবন্দরে হামলায় আহত ২৪ বাংলাদেশির ১৩ জনই ওমরাহযাত্রী

‘কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই

কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

চরমোনাই পীর সাহেব বলেন, ‘দেশ অশ্চিয়তার দিকে ধাবিত হচ্ছে। কোটাবিরোধী আন্দোলনকে ভিন্নখাতে প্রভাবিত করার সুযোগ নেই। কোটা আন্দোলনকারীদের ন্যায্য দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাই।’

সিরাজগঞ্জ পৌর মুক্ত মঞ্চে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইসলামী আন্দোলনের আমীর চরমোনাই পীর।

ইসলামী আন্দোলন আমীর আরও বলেন, ‘বর্তমান সরকার সবকিছু করতে পারে ভারতের জন্য। এ জন্য তারা ১০ দফা গোলামি চুক্তি স্বাক্ষর করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে দেশকে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে, দেশপ্রেমিক জনতা জেগে উঠলে এদেশে তাঁবেদার সরকার টিকে থাকতে পারবে না।’

সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আল আমিন আল হুসাইনির পরিচালনায় প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে সভাপতিত্ব করেন শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান হুসাইন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মুফতি শেখ মুহাম্মাদ নুরুন নাবী, ইসলামী আন্দোলন সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতী মুহিব্বুল্লাহ প্রমুখ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ