বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

পানি আগ্রাসনের বিরুদ্ধে নাগরিক আলেমসমাজের গণবিক্ষোভের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক নদীতে বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবি এবং ভারতীয় আধিপত্যবাদী ড্যাম নির্মাণ ও রাজনৈতিক প্লাবনের প্রতিবাদে গণবিক্ষোভের ডাক দিয়েছে নাগরিক আলেমসমাজ।

বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকাল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।

বুধবার রাত ১১টায় এক বিজ্ঞপ্তিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়।

এই কর্মসূচিতে আলেম, বুদ্ধিজীবী, লেখক-সাহিত্যিক, শিক্ষক-সাংবাদিক, ব্যবসায়ী-পেশাজীবীসহ ভারতীয় আধিপত্যবাদবিরোধী সর্বস্তরের নাগরিকদের উপস্থিতি কামনা করেছেন নাগরিক আলেমসমাজের প্রধান সমন্বয়ক লেখক, সাংবাদিক নোমান বিন আরমান।

ভারত থেকে নেমে আসা আকস্মিক প্লাবনে করণীয় নির্ধারণ করতে বুধবার রাতে অনলাইন বৈঠকে বসেন সংগঠনের সমন্বয়করা। এতে অংশ নেন সাংবাদিক ফায়যুর রাহমান, সমন্বয়ক মাওলানা হাসান ফয়েজ, মাওলানা আব্দুল্লাহ আল মনসুর, লেখক হক নাওয়াজ, আদিব আহমদ, মাওলানা কবির খান, কণ্ঠশিল্পী শেখ এনাম ও লেখক মুতিউল মুরসালিন প্রমূখ।

বৈঠকে ভানভাসী মানুষের প্রতি সবাইকে সহায়াতার হাত সম্প্রসারণের আহবান জানিয়ে বলা হয়, ভারতের সঙ্গে পানি, সীমান্ত, বন্দরসহ জাতীয় স্বার্থসংশ্লিষ্ট সকল বিষয়ে সমন্বিত উদ্যোগ নিতে অবিলম্বে অন্তর্বর্তী সরকারের সর্বদলীয় বৈঠক ডাকতে হবে। এবং দেশের স্বার্থরক্ষায় অনমনীয় বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে দ্রুত সাময়িক ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়ে দেশের মানুষকে রক্ষা করতে হবে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ