বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

'ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে গণপিটুনির মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ। 

বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার মুক্ত নতুন পরিবেশে বাংলাদেশে বাঁচার অধিকার সবার রয়েছে। কিন্তু দুঃখ ও পরিতাপের বিষয় ৫ আগস্ট এর পর থেকে একটি কুচক্রি মহল প্রতিহিংসার মাধ্যমে দেশের পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে। হত্যা, ঘুম, খুনের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হত্যাকাণ্ডের ঘটনা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে। 

নেতৃবৃন্দ আরো বলেন, দ্রুততম সময়ে ঢাবি ও জাবির হত্যাকাণ্ডে জড়িত খুনীদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। পাশাপাশি বাংলাদেশে এমন আইন হাতে তুলে নিয়ে গণপিটুনির মতো সংস্কৃতি বন্ধে ও খুনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ