মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস

শিক্ষাব্যবস্থায় ইসলাম এবং মুসলমানদের সভ্যতা-সংস্কৃতি উপেক্ষিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আমাদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, ইসলাম এবং উপমহাদেশের মুসলমানদের নিজস্ব সভ্যতা-সংস্কৃতি উপেক্ষা করা হয়েছে।

মঙ্গলবার রাজধানীর যাত্রাবাড়ির একটি মিলনায়তনে ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মহানগর সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুরুল ইসলাম বলেন, এইচএসসি ও আলিম মিলে এ বছর দেশে ১৪ লক্ষের অধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ১০ লক্ষেরও বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। সংখ্যার দিক থেকে এটি অবশ্যই ইতিবাচক, তবে সামগ্রিকভাবে দক্ষতা বা যোগ্যতার জায়গায় যথাযথ ভূমিকা রাখতে পারছে না, যা আমাদের শিক্ষাব্যবস্থা নিয়ে পুনর্বিবেচনার দাবি রাখে।

মঞ্জুরুল ইসলাম আরও অভিযোগ করেন, শিক্ষাব্যবস্থাটি এমনভাবে গঠন করা হয়েছে, যাতে আন্তর্জাতিক ও দেশীয় একটি মহল আমাদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। এর ফলে শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা ও যোগ্যতা অর্জনে ব্যর্থ হচ্ছে, যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ২৪ এর আন্দোলনে যেভাবে নেতৃত্ব দিয়ে এদেশ থেকে স্বৈরাচার বিদায় করেছ, তেমনিভাবে শিক্ষাব্যবস্থাসহ সকল বিভাগ থেকে আধিপত্যবাদীদের বিদায় করতে তোমাদের সচেতন থাকতে হবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ