মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮


‘একামতে দ্বীন এবং মুনাফেকি একসাথে চলে না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল কারীম আবরার জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বলেছেন, একামতে দ্বীন এবং মুনাফেকি একসাথে চলে না। জোট ভাঙার জন্য জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহের দায়ীও করেছেন তিনি।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজ মুফতি রেজাউল কারীম আবরার এসব কথা লিখেন। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

যাদের অধিকাংশ জানে না তাদের পিতা কে, ওদের কাছে গিয়ে আবদুল্লাহ তাহের সাহেব বলে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশকে তিনি চর*ম°প°ন্থা থেকে ফিরাতে চান।

আবদুল্লাহ তাহের সাহেব পীর সাহেবের সাথে বৈঠকের তারিখ করলেন। পীর সাহেব নির্ধারিত প্রোগ্রাম স্থগিত করে যখন ঢাকার কাছাকাছি, তখন জানানো হলো, তিনি অসুস্থ। ডাক্তার নিষেধ করেছে। বৈঠক করতে পারবেন না।

মজার কথা জানেন! পীর সাহেবকে জানানোর কিছুক্ষণ আগে তিনি মঙ্গোলিয়ার রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছেন। সে ছবি আবার জামায়াতের কেন্দ্রীয় পেইজে আপলোডও হয়েছিল!

ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে বৈঠকের তারিখ দিলেন। নির্ধারিত সময় তার বাসার নিচে গিয়ে আমাদের দায়িত্বশীলরা উপস্থিত হলেন। কিন্তু ঘন্টাখানেক অপেক্ষা করার পরও তিনি ফোন ধরলেন না! পিএস জানালেন স্যার অসুস্থ।  আজ বৈঠক করতে পারবেন না! আমাদের জানাতে তিনি ভুলে গেছেন! আমাদের সন্দেহ হলে এনসিপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি তখন তাদের সাথে বৈঠক করেছেন!

কেন একক সিদ্ধান্তে এনসিপিকে নেওয়া হলো? কেন একক সিদ্ধান্তে এনসিপিকে জামাত আসন দিয়ে দিলো? সিদ্ধান্ত ছিল যে আসনে যারা শক্তিশালি, সে আসনে তারা নির্বাচন করবে। সে সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জামাত কেন সবাইকে না জানিয়ে এককভাবে সংখ্যা নির্ধারণ করে ৩০ টি আসন এনসিপিকে  দিয়ে দিলো? আশা করি সকল  প্রশ্নের জবাব গতকাল আব্দুল্লাহ তাহের সাহেবের বক্তব্যে পেয়ে গেছেন।

একামতে দ্বীন এবং মুনাফেকি একসাথে চলে না।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ