বুধবার, ০৩ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস ড. খলিলুর রহমানকে ওআইসি মহাসচিবের অভিনন্দন বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ইসলামী আন্দোলনের

পাটশিল্পের পর পরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করা হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, পাটশিল্পের পর পরিকল্পিতভাবে চামড়াশিল্পকে ধ্বংস করা হচ্ছে। দেশ যেন নিজের পায়ের উপর ভর করে দাড়াতে না পারে সে চেষ্টা হচ্ছে। আর এতে সায় দিচ্ছে বিগত সরকারসহ বর্তমান সরকার।

সোমবার (১ জুন) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের বড় ধরণের শিল্প চামড়া। এই চামড়া শিল্পকে পাটশিল্পের মতোই পরিকল্পিতভাবে ধ্বংস করা হচ্ছে। বিদেশের ইঙ্গিতে চামড়া শিল্পকে গলাটিপে হত্যা করছে সরকার। ২৫/৩০ বছর আগে চামড়ার দাম ছিল ৩৮০০/৪২০০ টাকা। দীর্ঘ ৩০/৩৫ বছর পর চামড়ার দাম হওয়ার কথা প্রতিটি ৫ থেকে ৬ হাজার টাকা। বড় ধরনের আয়ের একটি উৎস চামড়াখাতকে শেষ করা হচ্ছে। সরকার যে দাম ঘোষণা করেছে সে দামেও চামড়া বিক্রি করা যায়নি। ফলে সারাদেশে কোরবানি পশুর চামড়া বিক্রি করতে না পেরে রাস্তায়, নদীতে ও মাটিতে পুতে দিয়েছেন মাদরাসার কর্তৃপক্ষসহ সিজোনাল ব্যবসায়ীরা।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, কোরবানি পশুর চামড়া মূলত হতদরিদ্র ও অসহায়দের সম্পদ। চামড়া বিক্রির টাকা মাদরাসা, এতিমখানা ও অসহায়দের মাঝে বিলি করা হয়। পর্যাপ্ত দাম না পাওয়ায় এসব অসহায় মানুষ এবারও বঞ্চিত হয়েছে। এজন্য ঈদুল আজহার তিনদিন পরেও সারাদেশে বিভিন্ন সড়ক থেকে কোরবানি পশুর পচা চামড়া সরাতে দেখা গেছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ