নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে ইসলামী ছাত্র আন্দোলনের দায়িত্বশীলের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াত-শিবির সংশ্লিষ্টদের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
সংগঠনটির বাগেরহাট জেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ নওশের ইসলামের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ।
বুধবার (১২ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে নওশের ইসলামের ওপর স্টিলের পাইপ ও হকিস্টিক দিয়ে হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক ও ন্যাক্কারজনক। জুলাই-পরবর্তী বাংলাদেশে পেশিশক্তি, ভয়ভী