আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ভারতে বসে রাজনৈতিক সংবাদ সম্মেলন করা এবং দেশে ফিরে রাজনীতি করার ঘোষণাকে ‘মামার বাড়ির আবদার’ ও ‘ধৃষ্টতা’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
তিনি বলেন, হাজার হাজার মানুষকে হত্যা করার পর এই ধরনের বক্তব্য জনগণ মেনে নেবে না। জনগণ গুম ও খুনের বিচার দেখতে চায়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে রাজধানীর পল্লবীতে বিএনপির প্রয়াত ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকারকে ন্যায়-নিষ্ঠার ওপর দাঁড়ানো সরকার উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, বিগত দিনে যারা গুম করেছে, খুন করেছে, তাদের বিচার দেখতে চায় দেশের সাধারণ মানুষ। শেখ হাসিনার বিচার অবশ্যই বাস্তবায়ন হতে হবে। যিনি এত মানুষকে হত্যা করেছেন, তিনি আবার বিদেশে বসে প্রেস কনফারেন্স করে বলছà§